জঙ্গি সন্দেহে আটক চবি তিন শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কারসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা

রোববার, ২৭ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

ctg_2_275990556_1নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর বিভিন্ন জায়গা থেকে আটক জঙ্গি সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থীর বিরুদ্ধে বহিষ্কারসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ।

সোমবার (২৮ ডিসেম্বর) তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর কাজীর দেউড়ি থেকে নাইমুর রহমান, নালাপাড়া থেকে ফয়সাল মাহমুদ ও কসমোপলিটন এলাকা থেকে মো. শওকত রাসেলকে আটক করে পুলিশ।  পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী আমানবাজারে একটি জেএমবি আস্তানায় অভিযান চালায় পুলিশ।  সেখান থেকে গুলি, অস্ত্র, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।  ওই আস্তানায় জেএমবির বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সামরিক কমান্ডার ফারদিন ওরফে পিয়াস থাকতেন।

গণমাধ্যমে এ তিনজনের পরিচয় আসার পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিষয়ে খবরাখবর নিয়েছে।  সংশ্লিষ্ট বিভাগে তাদের বিষয়ে তথ্য দিতেও বলেছে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। পাশাপাশি সুনির্দিষ্ট তথ্য পেতে পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন , ‘প্রাথমিকভাবে খোঁজ নিয়ে তিনজনই পদার্থবিদ্যা বিভাগের স্নাতকোত্তরের ছাত্র বলে জানতে পেরেছি। তাদের বিষয়ে আরও খোঁজ নেওয়া হচ্ছে।  পুলিশের কাছ থেকেও প্রয়োজনীয় তথ্যর অপেক্ষায় আছি। ’

তাদের বিরুদ্ধে বহিষ্কারসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রক্টর বলেন, ‘সোমবারের (২৮ ডিসেম্বর) মধ্যেই এসব সিদ্ধান্ত নেওয়া হবে।’

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image