জিম্মি ২০জনই বিদেশি নাগরিক

ctgbarta24.com

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

Published: 2016-07-01  11:45:28 PM BdST

Gulshsn-800x600

ঢাকা : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জিম্মি হয়ে পড়াদের মধ্যে আনুমানিক ২০ জনই বিদেশি রয়েছেন বলে জানিয়েছেন বেকারির সুপারভাইজার সুমন রেজা।

তিনি সাংবাদিকদেরকে জানান, রাত পৌনে নয়টার দিকে আট থেকে ১০ জন যুবক অতর্কিতে আর্টিজানে ঢুকে পড়ে। তাদের একজনের হাতে ছিল তলোয়ার, বাকিদের কাছে আগ্নেয়াস্ত্র। ঢুকেই তারা কয়েকটি ফাঁকা গুলি করে এবং আল্লাহু আকবর বলে চিৎকার করে। তখন ভেতরে ২০ জনের মতো বিদেশি নাগরিক ছিলেন।

সুমন নিজে ও আর্টিজানের আরেকজন কর্মী (ইতালির নাগরিক) দোতলার ছাদ থেকে লাফিয়ে বাইরে আসতে সক্ষম হন।

সুমন বলেন, ‘আমি ছাদে ছিলাম। ওরা যখন বোমা মারতে ছিল, তখন বিল্ডিং কাঁপতে ছিল। ওরা ১০-১২টা বোমা মারছে। মারতেই আছে, মারতেই আছে। ওরা সামনের দিকে স্টেপ নিচ্ছিল মনে হচ্ছিল। তখন ছাদ থেকে লাফ দেই।’

সুমন রেজা বলেন, ‘ভেতরে থাকা আমাদের কর্মীরা ফোন ধরতেছে না। আমাদের স্টাফদের মধ্যেও দুজন বিদেশি। আর্জেন্টাইন কর্মীর কোনো খোঁজ নেই।’

সর্বশেষ রাত ১১টা ৩৫ মিনিটে ভেতর থেকে অস্ত্রধারীরা পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং বেশ কয়েকটি গুলি ছোড়ে। এ সময় চারদিকে ঘিরে থাকা র‍্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দৌড়ে নিরাপদ দূরত্বে সরে যায়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বেকারির সামনে আহত অবস্থায় পুলিশের পোশাকধারী কয়েকজনকে পড়ে থাকতে দেখা গেছে।

পৌনে ১১টায় আবার গুলির শব্দ পাওয়া যায়। তার কিছুক্ষণ আগে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহউদ্দিনসহ আহত কয়েকজন পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নিখোঁজদের তথ্য আসছে, তবে তারা কোথায় জানে না আইনশৃঙ্খলা বাহিনী... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৭ জুলাই ২০১৬ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদের আহ্বানের পর নিখোঁ...
অপশক্তি নির্মূলে বিভাজন ভুলে ঐক্যের আহবান খালেদার... রাজনীতি ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৭ জুলাই ২০১৬ ঢাকা : কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার নিন্দা জানিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদ...
গুলশান ও শোলাকিয়া ঘটনার তদন্তে সহায়তা দিতে আসছে ভারতীয় বোমা বিশেষজ্ঞ দল... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৭ জুলাই ২০১৬ রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারী এন্ড রেস্টুরেন্ট ও কিশোরগঞ্জের শোলাকিয়...
শোলাকিয়া হামলায় অংশ নেয় আটজন! নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৭ জুলাই ২০১৬ আসিফুর রহমান : কিশোরগঞ্জে শোলাকিয়া ঈদগাহ মাঠের কাছে সন্ত্রাসী হামলায় আটজন অংশ নেয় ব...
বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার সিএমপি সংবাদ সম্মেলন  নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ৭ জুলাই ২০১৬ সিএমপি কমিশনার ইকবাল বাহার (ফাইল ছবি) চট্টগ্রাম : কি...
ctgbarta24.com




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338

Leave a Reply