টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক ইয়াবা পাচারকারী নিহত

বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

bondukটেকনাফ প্রতিনিধি : কক্সবাজার জেলার টেকনাফে নাফ নদীতে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ইয়াবা পাচারকারী নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ২টার দিকে নাফ নদীর তিন নম্বর স্লুইচগেট এলাকায়  মোহাম্মদ দরবেশ (২০) নিহত হয়েছেন। সে মায়ানমারের দেইলপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা যায় ।

টেকনাফ-২ ব্যাটালিয়ানের অধিনায়ক আবুজাল আল জাহিদ সিটিজিবার্তা২৪ডটকমকে জানান, গোপন সংবাদে বিজিবির একটি টহল দল অভিযান চালালে ইয়াবা পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে গুলিতে দরবেশ নিহত হয়। লাশ কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মাহমুদ সলিমুল্লাহ নামের একজনকে আটক ও ৩০ হাজার পিস ইয়াবাসহ নৌকাটিকে জব্দ করা হয়েছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image