পারফমেন্স করাই ধ্যান-জ্ঞান হওয়া উচিত;যুবাদের উদ্দ্যেশ্যে মাশরাফি

বুধবার, ৬ জানুয়ারি, ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

 

Mashrafe with bangladesh u19 team today

 

স্পোর্টস ডেস্ক : আর কদিন পরেই শুরু হতে যাচ্ছে যুব বিশ্বকাপ,একে তো ঘরের মাঠে খেলা তারউপর সাম্প্রতিক পারফমেন্সে ফেভারিট হিসেবে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। এই যুবাদের অনুপ্রানিত করতে তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি।

আজ মিরপুর একাডেমি মাঠে অনুশিলনের পর একাডেমি ভবনে যুবাদের সঙ্গে বিশ্বকাপ নিয়ে নানা কথা বলেন ম্যাশ।যেখানে যুবাদের টেকনিক্যাল ডিরেক্টর স্টুয়ার্ট ল, কোচ মিজানুর রহমান বাবুল, বিসিবির টেকনিক্যাল কমিটির সদস্য ও সাবেক ক্রিকেটার এ এস এম ফারুক।

মাশরাফি যুবাদের বলেন, নাঠে কোনো অবস্থাই চাপ নেওয়া যাবে না। এখানে চ্যাম্পিয়ন হতেই হবে এমন কোনো কথা নেই,দেশের হয়ে প্রতিনিধিত্ব করাই গর্বের কথা। তাদের বয়স এখন খেলাটাকে উপভোগ করার,চাপ নেওয়ার নয়। সামনে এরাই জাতীয় দলে প্রতিনিধিত্ব করবে,সে অনুযায়ি তাদের পারফমেন্স করাই তাদের ধ্যান-জ্ঞান হওয়া উচিত।

টিম ম্যানেজমেন্টের উদ্দ্যেশ্যে ম্যাশ বলেন,শিরোপা জিততে সবাই চাই ,কিন্তু এর জন্য তাদের উপর চাপ প্রয়োগ করা যাবে না। এতে হিতে বিপরীত হতে পারে। তাদের খেলা উপভোগ করতে দিন,ফল ও ভালো আসবে।

আগামী ২৭ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে  বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিকরা যুবারা।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image