ফ্যানের ভেতর ইয়াবার পার্সেল পাঠানোর সময় ডিবি পুলিশের হাতে আটক

Tuesday,24 Oct 2017

Ctgbarta24.com

চট্রগ্রাম : নগরীতে ইলেকট্রিক্যাল চার্জার ফ্যানের ভেতরে করে ১৮০০ পিস ইয়াবার পার্সেল পাঠানোর সময় নগর গোয়েন্দা পুলিশের হাতে আটক হয়েছে এক ব্যবসায়ী।

আটক মো. কায়ছার হামিদ প্রকাশ নয়ন (২৭) নগরীর বাকলিয়া থানার দেওয়ানবাজার ভরাপুকুর পাড় এলাকার মো. হোসাইন আহম্মদের পুত্র।

গতকাল সোমবার (২৩ অক্টোবর) রাতে কোতোয়ালি থানার কাজীর দেউড়ির এসএ পরিবহনের কাউন্টার থেকে তাকে আটক করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়েছে। অভিযানে এসএ পরিবহনের কাজীর দেউড়ি শাখায় গিয়ে ১৮০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে।

অভিযানে ছিলেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইলিয়াছ।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image