Thursday, 23 Nov 2017
Ctgbarta24.com
কক্সবাজার : কক্সবাজারের মহেশখালী থেকে দেশিয় তৈরি বন্দুক ও ৯ রাউন্ড কাতুর্জসহ একাধিক মামলার আসামী মো. শাহজাহানকে (৪২) আটক করেছে পুলিশ।
থানা সুত্রে জানা যায়, একাধিক মামলার আসামী শাহজাহানকে অভিযান চালিয়ে দেশিয় তৈরি ৮টি এলজি, ২টি একনলা বন্দুক ও ৯ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।









