ব্রেকিং নিউজ:
Search

সহস্রাধিক বাংলাদেশিসহ অবৈধ ইমিগ্র্যান্টদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার

রোববার, ০৩ জানুয়ারি ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

usa.আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সালে সহস্রাধিক বাংলাদেশিসহ ২ লাখ ৩৫ হাজার অবৈধ ইমিগ্র্যান্টকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে গুরুতর অপরাধী হিসেবে চিহ্নিত ছিল ৬৩ হাজার ৫৩৯ জন। বহিষ্কৃতদের মধ্যে ১ লাখ ৬৫ হাজার ৯৩৫ জনকে গ্রেফতার করা হয়েছিল বেআইনীভাবে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ার সময়। অপর ১ লাখ ৩৯ হাজার ৩৬৮ জনের বিরুদ্ধে বহিষ্কারের নির্দেশ জারি করেন ইমিগ্রেশন জজ।

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট দফতরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। বহিষ্কৃতদের সিংগভাগই ছিলো মেক্সিকো, গুয়াতেমালা, হন্ডুরাস এবং এল সালভেদরের নাগরিক। কমসংখ্যক ছিল বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলংকা এবং আফগানিস্তানের নাগরিক।

ইমিগ্রেশন বিভাগের সূত্র আরও জানিয়েছে, গত এক বছরে বেআইনীভাবে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ার পর সহস্রাধিক বাংলাদেশিকে গ্রেফতার করে বিভিন্ন পিটেনশন সেন্টারে রাখা হয়েছিল। এরা সকলেই রাজনৈতিক কারণে বাংলাদেশ ত্যাগে বাধ্য হওয়ার তথ্য জানিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। এদের অধিকাংশকেই জামিনে মুক্তি দেয়া হয়েছে। ৩ শত জনের মত এখনও ফ্লোরিডা, টেক্সাস, আলাবামা, ক্যালিফোর্নিয়া, আরিজোনার বিভিন্ন ডিটেনশন সেন্টারে রয়েছেন বলেও কর্মকর্তারা জানান




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image