‘সানমার ওসান সিটিতে’ র‌্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান : বিপুল পরিমাণ নকল মোবাইল জব্দ

সোমবার, ২৮ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

IMG-20151227-WA0000নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর অভিজাত বিপণী বিতান ‘সানমার ওসান সিটিতে’ ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ছয়টি মোবাইল দোকান থেকে বিপুল পরিমাণ নকল মোবাইল ফোন সেট, মোমোরি কার্ড জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

এসময় এই ছয়টি দোকানকে বিভিন্ন অংকে মোট ৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে পর্ণ ভিডিও বিক্রির দায়ে একজনকে তিন মাসের কারাদণ্ডও দেয়া হয়েছে।

রোববার বিকেলে র‌্যাব চট্টগ্রাম জোনের চান্দগাঁও সদস্যরা এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন র‌্যাব চট্টগ্রামের উপ পরিচালক স্কোয়াডন লিডার শাফায়েত জামিল ফাহিম ও র‌্যাবের ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম।

রোববার র‌্যাব চট্টগ্রামের উপ পরিচালক স্কোয়াডন লিডার শাফায়েত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করেন ।

তিনি বলেন , চট্রগ্রাম স্যানমার ওসান সিটির মোবাইল মার্কেটে অভিযান চালিয়ে নকল মোবাইল ফোন বিক্রির দায়ে ছয়টি দোকানকে মোট ৫ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে নেক্সাস নেটকে ২০ হাজার টাকা, চিটাগং ইলেকট্রনিকসকে ৭৫ হাজার টাকা, ফেমাস ফোনকে ৭৫ হাজার টাকা, আয়াতকে ৫০ হাজার টাকা, মাইক্রোনকে এক লাখ টাকা এবং আহাদ ইলেকট্রিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে নকল ৩০২ পিস বিভিন্ন ব্রান্ডের নকল মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এছাড়া ১১৬ পিস নকল মেমোরি কার্ডও জব্দ করা হয়েছে। জব্দ হওয়ায় এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা।

তিনি আরো জানান, আদালত ২০০৯ সালের ক্রেতা সংরক্ষণ আইনের ৫০ ধারায় এসব জরিমানা ও পণ্য জব্দ করে। অভিযান চলাকালীন সময়ে পর্ণগ্রাফি ডিভিডি বিক্রির দায়ে হাসান আব্দুল্লাহ জাহিদ (৩০) নামে একজনকে তিন মাসের কারাদন্ড প্রদান করে আদালত। এসময় তার কাছ থেকে ১১৭ পিস পর্ণগ্রাফি ডিভিডি, কম্পিউটার ও তার দোকানের যাবতীয় সামগ্রী জব্দ করা হয়।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image