সীতাকুণ্ড প্রেস ক্লাবে হামলা ও ভাঙচুর মামলায় যুবলীগ নেতা দাউদ সম্রাট আটক

বৃহস্পতিবার, ০৭ জানুয়ারি ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

dautরাশেদুল করিম, চট্রগ্রাম : চট্টগ্রাম সীতাকুণ্ড প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন চলাকালে হামলা ও ভাঙচুর মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে মিরসরাই উপজেলার বড়তাকিয়া থেকে যুবলীগ নেতা দাউদ সম্রাট প্রকাশ ডাকাত সম্রাটকে (২৮) গ্রেফতার করে সীতাকুণ্ড থানা পুলিশ।

সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়,গত ২৭ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী নায়েক (অব.) শফিউল আলমের সংবাদ সম্মেলন চলাকালে সীতাকুণ্ড প্রেস ক্লাবে হামলা ও ভাঙচুর করেছিল যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা। তাদের হামলায় ১০ সাংবাদিকসহ প্রায় ২০ জন আহত হন।

এ ঘটনায় যুবলীগ নেতা দাউদ সম্রাটসহ অজ্ঞাত ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি এম. হেদায়েত।

আজ বৃহস্পতিবার ভোররাতের দিকে মামলার অন্যতম আসামি দাউদ সম্রাটকে মিরসরাই বড়তাকিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে সম্রাটকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image