স্ত্রীর স্বীকৃতি দাবিতে পুলিশ কর্মকর্তার বাড়িতে তরুণীর অনশন

Saturday,16 Sep 2017

Ctgbarta24.com

স্ত্রীর স্বীকৃতি দাবিতে শেরপুরের বাসিন্দা পুলিশের এক উপ-পরিদর্শক (এএসআই)’র বাড়িতে এক তরুণী (২৪) অনশন শুরু করেছে।

ওই তরুণী জানান, সদর উপজেলার পূর্ব আলিনা পাড়া এলাকার মৃত আনিছুর রহমান দুলালের ছেলে ও পুলিশের উপ-পরিদর্শক মো. আরিফুজ্জামানের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তারা গোপনে বিয়ে করেন। সম্প্রতি ওই তরুণীর বাবা মা অন্যত্র তাদের মেয়েকে বিয়ে দেওয়া জন্য তোড়জোড় শুরু করে। তাই সেই তরুণী আরিফুজ্জামানকে বিষয়টি জানান এবং স্ত্রীর স্বীকৃতি দিতে বলেন। কিন্তু পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান তাকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকৃতি জানান।

এদিকে, শুক্রবার পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান গোপনে অন্যত্র বিয়ের আয়োজন করে। এরই প্রেক্ষিতে ওই তরুণী আরিফুজ্জামানের বাড়িতে স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশন শুরু করেন। তবে ওই তরুণী স্ত্রীর স্বীকৃতি দাবিতে অনশন শুরু করলে আরিফুজ্জামান ও তার মা গা ডাকা দিয়েছে বলে জানা গেছে।

আরিফুজ্জামাননে চাচা মঞ্জু মিয়া বলেন, এই তরুণী যদি বিয়ের সঠি তথ্য প্রমাণ দিতে পারে তাহলে আমরা তাকে মেনে নেব।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image