সিটিজিবার্তাডেক্স, ১২ সেপ্টেম্বর
নিউইয়র্ক: এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই৷ বলিউড থেকে হলিউড, এলিয়েন নিয়ে তৈরি কাহিনী মন দিয়ে দেখে মানুষ৷আর কল্পনার পাখা মেলে নিজেকে ছড়িয়ে দেন গোটা বিশ্বে। যদি সত্যিই বহির্জগতের কোনও প্রানী থাকে৷ কেমন দেখতে সেই প্রানী? কেমন তাঁর বৈশিষ্ট্য? মানুষের মনে মহাজাগতিক সেই প্রশ্ন ঘোরাঘুরি করতে থাকে? সম্প্রতি উইফোলজি নামের একটি ওয়েবসাইট দাবি করেছে চাঁদেই রয়েছে এলিয়েন৷ শুধু তাই নয় সৌরজগত নিয়ে গবেষণা করছেন এমন এক বিজ্ঞানী এই একই দাবি করেছেন৷ জনৈক ওই বিজ্ঞানির নাম স্কট ওয়ারিং৷তিনি জানিয়েছেন, গুগুল মুন থেকে দেওয়া তথ্যের ভিত্তিতেই তিনি এই দাবি করেছেন৷
ওই বিজ্ঞানী গুগুল মুনের এইসব তথ্য থেকে খুঁজে পান একটি অদ্ভুত কাঠামো এবং এ নিয়ে ইউটিউবে একটি ভিডিও আপলোড করেন৷ ইতিমধ্যেই ইউটিউবের এই ভিডিওটি সাত হাজারের বেশি বার দেখা হয়েছে৷ওয়ারিং দাবি করেছেন, এই কাঠামোটির পেছনে রয়েছে সাত আটটি সমকোন৷আর এই কাঠামোর পাশ দিয়ে যে ছায়া দেখা যায় তা থেকে বোঝা যায় এর নিচে রয়েছে বেশ বড় এখটি জায়গা৷ কাঠামোটির চারপাশ দিকে থাকা এখটি দেওযাল একে ধসে পড়া থেকে রক্ষা করছে৷তবে সব তথ্যই বেশ পুরোনো৷ এবং কিছু কিছু এলাকার ম্যাপিং একেবারে পুরোনো বলে ধরে নেওয়া যায় না৷মুলত চন্দ্রযান অ্যাপোলো আশেপাশের এলাকাকে লক্ষ্য করাই ছিল এ উদ্দেশ্য৷
Ctgbarta24.com 24 hours Online News Paper