ব্রেকিং নিউজ

বিসিবি সহ-সভাপতি নির্বাচনে অংশ নিচ্ছেন তিন প্রার্থী

সিটিজিবার্তাডেক্স,১৫ সেপ্টেম্বর

2_29799

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি নির্বাচনে, তিনজন প্রার্থীর কেউই নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেন নি। তাই ১৬ সেপ্টেম্বর সহ-সভাপতি নির্বাচনে অংশ নিচ্ছেন তিন প্রার্থী মাহবুব আনাম, আজম নাসির উদ্দিন ও নজিব আহমেদ। রোবরার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ছিল।

নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার না করার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। রোববার বিকেলে বিসিবি কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

তাই মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বিসিবি কার্যালয়ে সহ-সভাপতি পদে ২৪ জন পরিচালক ভোট প্রদান করে দুই সহ-সভাপতি নির্বাচন করবেন। তবে, যেসব পরিচালকগণ দেশের বাইরে থাকবেন তারা অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ে ভোট দিতে পারবেন বলে জানান বিসিবির প্রধান নির্বাহী। ভোট গ্রহণের আগে সেখানে বিসিবি পরিচালকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান প্রধান নির্বাহী।

About admin