রোববার, ৮ মার্চ, ২০১৫
নাদিয়া ডালিয়া, সিটিজিবার্তা২৪.কম
আইটি ঃ সারাবিশ্বের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এখন পর্যন্ত পৌঁছেনি ইন্টারনেট সুবিধা। আর এসকল অঞ্চলের মানুষকে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ফেসবুক হাতে নিয়েছে ইন্টারনেট ডট অর্গ নামের বিনামূল্যের ইন্টারনেট সেবা।
ইতোমধ্যেই বেশ কয়েকটি দেশে এই সেবা চালু করেছে ফেসবুক। তবে চলতি বছরের মধ্যে বিশ্বের ১০০ দেশ এই সেবার আওতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি।
সম্প্রতি শেষ হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ইন্টারনেট ডট অর্গের ভাইস প্রেসিডেন্ট ক্রিস ড্যানিয়েলস জানান, “বর্তমানে ৬টি দেশে প্রায় ৭০ লাখ মানুষ ফেসবুকের এই ইন্টারনেট সেবা ব্যবহার করে বিভিন্ন প্রয়োজন মেটাতে পারছে। আমরা চলতি বছরের মধ্যেই ১০০টি দেশে এই সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি।”
ইতোমধ্যেই আরও কিছু দেশে এই সেবা পৌঁছে দিতে সেসকল দেশের সরকার এবং বিভিন্ন মোবাইল অপারেটরের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে ফেসবুক। চলতি বছর বাংলাদেশেও বিনামূল্যের ইন্টারনেট সেবা চালু করবে ফেসবুক।
Ctgbarta24.com 24 hours Online News Paper
