ব্রেকিং নিউজ

আকাশে মহাজাগতিক ম্যাজিক!

মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫

আইটি, সিটিজিবার্তা২৪.কম

আকাশে মহাজাগতিক ম্যাজিক!

অনলাইন ডেস্ক ঃ আবহাওয়াবিদদের মতে, চলতি মাসে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গত এক দশকের মধ্যে সবচেয়ে অন্ধকারতম সূর্যগ্রহণ এবং সুপারমুনের সাক্ষী থাকবে বিশ্ববাসী।

২০ মার্চ ব্রিটেনের বেশ কিছু অংশে আচমকা দিনের আলো মুছে গিয়ে নেমে আসবে নিকষ অন্ধকার। এদিন সূর্য ও পৃথিবীর মাঝে একই সরলরেখায় অবস্থান করবে চাঁদ। ফলে পৃথিবীর উত্তরাংশের বড় অংশজুড়ে ৯৮ শতাংশ সূর্যালোক পৌঁছবে না। বিশ্বের অন্যান্য জায়গা থেকে সূর্যের অন্তত ৩০ শতাংশ চাঁদের ঘন ছায়ায় ঢাকা পড়বে।

এই রকম আকাশ-দৃশ্য শেষ দেখা গিয়েছিল ১৯৯৯ সালে। মাঝের ২০০৬, ২০০৮ ও ২০১১ সালের সূর্যগ্রহণে এই দৃশ্য দেখার সৌভাগ্য হয়নি পৃথিবীর বাসিন্দাদের। এরপর ২০১৮ সালে সূর্যগ্রহণ হলেও ২০২৬ সালে ঘটবে পরবর্তী অন্ধকারতম সূর্যগ্রহণ। তবে ১৯৯৯ সালের সঙ্গে টক্কর দিতে এবারের পর অপেক্ষা করতে হবে সুদূর ২০৯০ সাল পর্যন্ত।

তবে সূর্যগ্রহণের অসাধারণ দৃশ্যের আগের রাতে আরেক মহাজাগতিক ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব। এদিন পৃথিবী ও চাঁদ পরস্পরের নিকটতম দূরত্বে অবস্থান করবে এবং দিনটি পূর্ণিমা হওয়ার কারণে আকাশজুড়ে উদ্ভাসিত হবে বিশাল আকৃতির উজ্জ্বল চাঁদ। একে বলা হয় ‘সুপারমুন’। পৃথিবী ও চাঁদের এরকম নৈকট্য অবশ্য প্রতি ১৩ অথবা ১৮ মাস অন্তর ঘটে। তবে অনেক সময়েই ঘন মেঘের উপস্থিতির কারণে এই মনোরম চাঁদের রূপ থেকে বঞ্চিত হয় দুনিয়া।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

About admin