ব্রেকিং নিউজ

চট্টগ্রাম বন্দরে মিথানাইলবাহী কন্টেইনারে বিস্ফোরণে ৭ জন দগ্ধ

CTG-NEWS_thereport24 ২২ এপ্রিল বুধবার ২০১৫, আর করিম, সিটিজি বার্তা ২৪.কম, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরে মিথানাইলবাহী কন্টেইনারে বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নিউমুরিং কন্টেইনার-এনসিটি গেটের ডেলিভারি পয়েন্ট দিয়ে মিথানাইলবাহী কন্টেইনার সরানো হচ্ছিল। এসময় কন্টেইনারটি লরি থেকে পড়ে গেলে গ্যাসের বিস্ফোরণ হয়। এতে পুরে কন্টেইনারটিতে আগুন ধরে গেলে ৭জন দগ্ধ হন।

এদিকে খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে, দগ্ধদের মধ্যে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।