২২ এপ্রিল বুধবার ২০১৫, সিটিজি বার্তা ২৪.কম প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০টি স্বর্ণের বারসহ আবদুস শুক্কুর (৩৫) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই যাত্রীর ব্যাগ ও অন্তর্বাস থেকে এ সব স্বর্ণবার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারি পরিচালক সৈয়দ মোকাদ্দেস হোসেন ফয়সাল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওমান এয়ারের যাত্রী আবদুস শুক্কুরের কাছ থেকে ৪০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। ওই যাত্রীর অন্তর্বাসের ভেতর থেকে ১০টি ও ব্যাগ খুলে চার্জলাইটের ভেতর ব্যাটারির জায়গা থেকে ৩০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। বারগুলোর ওজন চার কেজি ৬৫ গ্রাম, যার বাজার মূল্য দুই কোটি টাকা বলে জানান তিনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Ctgbarta24.com 24 hours Online News Paper