ব্রেকিং নিউজ

বাংলাদেশের শ্রেষ্ঠ নারী মডেলের স্বীকৃতি পেলেন নায়লা

মঙ্গলবার, ৫ মে, ২০১৫

নাদিয়া ডালিয়া, সিটিজিবার্তা২৪.কম

naila-nayem

বিনোদনডেস্ক ঃ বেশ কয়েক বছর ধরে মডেল হিসেবে দেশে খ্যাতি থাকলেও এতোদিন জুটেনি তেমন কোন স্বীকৃতি। কিন্তু সেই ক্ষরা এবার ভালোভাবেই ঘুচালেন দেশের নামকরা মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম।

জীবনের প্রথমবার নায়লা ‘মডেল’ হিসিবে স্বীকৃতি অর্জন করলেন। আর এই আনন্দে রীতিমতো বাতাসে ভাসছেন নায়লা।

জানাগেছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০১৫’ এর সেরা নারী মডেল হিসেবে নায়লা নাইমকে নির্বাচিত করা হয়েছে।

জীবনে প্রথমবার এমন স্বীকৃতি পেয়ে নায়লা নাইম বলেন, ‘জীবনের প্রথমবার এমন স্বীকৃতি পেয়ে আমি মুগ্ধ’! এমন গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড অর্জন করে নির্বাচকদের ও আয়োজকদেরও কৃতজ্ঞতা জানাতে ভুলেননি নায়লা।

ফেসবুকে নায়লা তার স্টেটাসে লিখেনঃ

Naila Nayem

I have performed two dance performances with the help of choreographer Anil Diwakar of USA and NipUn SrKr of Bangladesh. It was a great experience in such a big platform for me. My choreographer came to the stage at one point to support my dancing. I am proud to dance together with him. I thank the whole team involved in the Dallywood Award 2015 show. Thanks to all the dancers who performed with me. A special thanks to the award organizers for giving me the award for “Best Female Model”. It was the first in my life and I am really delighted and happy to achieve that. 

অ্যাওয়ার্ড গ্রহনের আগে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০১৫’-এর মঞ্চে নাচ দিয়ে প্রবাসী দর্শকদের মাতিয়ে রাখেন নায়লা। দুটি পৃথক পৃথক গানের তালে কোমর দোলান তিনি।

এমন বড় আয়োজনে নাচ পরিবেশনের সুযোগ পেয়েও গর্ববোধ করেন নায়লা। তিনি এটিকে তার ক্যারিয়ারে অনেক বড় একটি মাইলফলক বলেও উল্লেখ করেন।