শনিবার ০৯ মে ২০১৫, সিটিজি বার্তা ২৪ ডটকম প্রতিবেদক, চট্টগ্রাম ঃ চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে আইএস জঙ্গি সন্দেহে শরফুল আউয়াল নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটকের পরে শরফুলকে চাটগাঁও থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার ফেসবুক পর্যবেক্ষণ করে বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে আলাপ-চারিতার বিভিন্ন তথ্য পাওয়া যায়।
Ctgbarta24.com 24 hours Online News Paper