সোমবার ১১ মে ২০১৫, সিটিজি বার্তা ২৪ ডটকম ডেস্ক ঃ মোবাইল অপারেটর কম্পানি রবি’র গ্রাহকেরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন। internet.org তে লগ ইন করলে ‘Right now, Internet.org is only available with a Robi Axiata Ltd. SIM card. এরপরে সেখানে বলা হয়েছে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে চাইলে রবির সাথে যুক্ত হোন। ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের অনন্য উদ্যোগ ‘ইন্টারনেটডটওআরজি’ (internet.org) প্রকল্পের আওতায় এ সুবিধা পাওয়া যাবে। শুরুতে প্রথম সারির কিছু সংবাদপত্র, জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টালসহ কিছু সরকারি ওয়েবসাইট এ সেবার আওতায় আসবে। পর্যায়ক্রমে সরকারের সব সেবামূলক সাইট ও গুরুত্বপূর্ণ নাগরিক সেবার কনটেন্ট এতে যুক্ত হবে।
বিশ্বের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ‘ইন্টারনেটডটওআরজি’ প্রতিষ্ঠা করেন জাকারবার্গ। এটি বৈশ্বিক অংশীদারিমূলক উদ্যোগ। স্যামসাং, এরিকসন, মিডিয়াটেক, ওপেরা সফটওয়্যার, কোয়ালকম ও নকিয়া রয়েছে এ উদ্যোগের সঙ্গে। বিশ্বের ৪০০ কোটি মানুষকে অনলাইনে আনতে কাজ করছে তারা। ইতিমধ্যে তানজানিয়া, কেনিয়া, কলাম্বিয়া, ঘানা, জাম্বিয়া ও ভারতে প্রকল্পটি শুরু হয়েছে।
Ctgbarta24.com 24 hours Online News Paper