ব্রেকিং নিউজ

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড

সোমবার, ১ জুন, ২০১৫

আর, করিম, সিটিজিবার্তা২৪ডটকম

ctgport

চট্টগ্রাম ঃ চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে। দেশের প্রধান এ সমুদ্রবন্দর গত মে মাসে ১ লাখ ৮৫ হাজার ৬৮৪ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করেছে। যা বন্দরের ১২৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. জাফর আলম সাংবাদিকদেরকে এ তথ্য জানিয়েছেন।

বন্দরের পরিবহন বিভাগ সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে ১ লাখ ৬৫ হাজার ৯৫০ টিইইউস ও মার্চে ১ লাখ ৫৫ হাজার ৯০৮ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করেছে চট্টগ্রাম বন্দর। শুধু কন্টেইনার হ্যান্ডলিং নয় সম্প্রতি বন্দর থেকে কন্টেইনার ডেলিভারির সংখ্যাও বেড়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. জাফর আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন, কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযোগী ব্যবস্থাপনা ও অত্যাধুনিক হ্যান্ডলিং যন্ত্রপাতি সংগ্রহের ফলে এ রেকর্ড অর্জন করা সম্ভব হয়েছে। আগামী দিনেও সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

About admin