বৃহস্পতিবার, ১৮ জুন, ২০১৫
কক্সবাজার সংবাদদাতা, সিটিজিবার্তা২৪ডটকম
টেকনাফ ঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার পুলিশের (বিজিপি) মধ্যে বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠেয় পূর্ব নির্ধারিত পতাকা বৈঠক হয়নি।
টেকনাফ স্থল বন্দরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মিয়ানমার বিজিপি বৈঠকের ব্যাপারে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়নি।
তবে আজ দিনের যে কোন সময় বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বুধবার ভোরে নাফ নদীতে বিজিবির টহল দলের উপর হামলা চালিয়ে বিজিবি সদস্য বিপ্লবকে আহত ও নায়েব রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমার বিজিপি। এ প্রেক্ষিতে রাজ্জাককে ফিরিয়ে আনা ও হামলার বিষয় নিয়ে বৃহস্পতিবার পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
Ctgbarta24.com 24 hours Online News Paper
