জাতীয়,ctgbarta24.com
Monday,29th June,2015
আতিক মাসুদঃবাজেটে বিদ্যুতের দাম কমিয়ে পেস করার আহবান জানিয়েন বিএনপি। আজ বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ে একথা জানান দলের আন্তর্জািতক বিষয়ক সম্পাদক ড.আসাদুজ্জামান রিপন। তিনি বলেন,”আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে। সরকার কুইকরেন্টাল কম্পানির সাথে চুক্তি করার সময় ফার্নেস অয়েল এর দাম বেশি ছিল। কিন্ত এখন দাম কমার ফলে,বাজেটেও বিদ্যুতের দাম কমাতে হবে। অন্যাথায়, সরকার তার দলের লোকদের পকেট ভরতে জনগনের টাকা নেওয়ার কৌশল করছে বলে ভাবা হচ্ছে।
অর্থমন্ত্রির সমোলচনা করে বলেন,মুহিত সাহেব দেশের অর্থনীতিকে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন। রাষ্ট্রত্ব ব্যাংকের টাকা হরিলুট করা হচ্ছে,কিন্তু তিনি এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। তিনি আরো বলেন,” অর্থমন্ত্রী যদি জনগনের টাকার নিরাপত্তা না দিতে পারেন তাহলে তার এই পদে থাকার ফায়দা কি? প্রধানমন্ত্রির উপদেষ্টা মোসাদ্দের আলি একটি কোম্পানিকে কাজ পাইয়ে দিতে কমিশনের মাধ্যমে দুর্নিতির বিচার কে করবে।
এই সন্মেলনে আরো উপস্থিত ছিলেন শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন,প্রশিক্ষন বিষয়ক সম্পাদক কাজী মুরাদ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কর্ণেল (অব.) শাহ জাহান,সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ সহ আরও অনেকে।
Ctgbarta24.com 24 hours Online News Paper