সোমবার, ১৩ জুলাই ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম, বিশেষ প্রতিনিধি ঃ
আদালতের আদেশের পরও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্তি না দেয়া বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
সোমবার বিকেলে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, ‘শুনছি ফরমালিটিস কমপ্লিট করা হচ্ছে। এখানে ফরমালিটিসের কিছু নেই। হাইকোর্টে জামিন পাওয়ার পর রিলিজ অর্ডারও জেলগেটে পাঠানো হয়েছে। তারপরও ফরমালিটিসের নামে এতো দেরি করাটা আইনসম্মত নয়’।
Ctgbarta24.com 24 hours Online News Paper