সোমবার, ১০ আগস্ট ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম, কক্সবাজারঃ
মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ১৫৯ বাংলাদেশি অভিবাসীকে ফিরিয়ে আনতে মংডুতে পতাকা বৈঠকে বসেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপি।
সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে মংডুতে যান বিজিবির ১০ সদস্যের প্রতিনিধি দল। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম রবি।
পতাকা বৈঠকের পর ১৫৯ বাংলাদেশিকে ফেরত আনা হবে। বিজিবি জানায়, বাংলাদেশে ঘূর্ণিঝড় কোমেন-এর কারণে প্রথম দফায় ৩০ জুলাই এবং মিয়ানমারের বন্যার কারণে দ্বিতীয় দফায় ৫ আগস্ট ফিরিয়ে আনার প্রক্রিয়া পেছানো হয়েছিলো।
এর আগে গত ৮ জুন ১৫০ জনকে, ১৯ জুন ৩৭ জনকে এবং ২২ জুলাই ১৫৫ জনকে ফেরত আনা হয়।
Ctgbarta24.com 24 hours Online News Paper