অর্থনীতি,ctgbarta24.com
মঙ্গলবার,১১ আগস্ট,২০১৫
বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, রাজনৈতিক সমস্যার কারনে বাংলাদেশকে জিএসপি সুবিধা দেয়নি যুক্তরাষ্ট্র।
গত ২৯ জুলাই যুক্তরাষ্ট্রে আবার জিএসপি সুবিধা চালু হয়। ১২২টি দেশের জন্য চালু করা
হয় জিএসপি,তবে ১২২টি দেশের মধ্যে স্থান হয়নি বাংলাদেশের।
রানা প্লাজা ধসের পর যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশে জন্য জিএসপি সুবিধা বাতিল করা হয়। জিএসপি সুবিধা পূর্ণবহালের
জন্য বাংলাদেশকে কিছু শর্ত দেই যুক্তরাষ্ট্র,যার মধ্যে অধিকাংশ পূরণ করলেও এখনও বাংলাদেশকে জিএসপি সুবিধা দেওয়া হয়নি।
এ বিষয়ে মন্ত্রী বলেন,যেখানে কেনিয়াতে বারাক ওবামা বাংলাদেশের প্রসংসা করেছে,সেখানে আমাদের জিএসপি সুবিধা না দেওয়ার কোনো কারণ নেই। একমাত্র রাজনৈতিক কারনেই বাংলাদেশের জন্য এই সুবিধা স্থগিত রাখা হয়েছে।
তোফায়েল আহমেদ বলেন,বাংলাদেশের কিছু শ্রমিক নেতা যারা কারখানাই কাজ করেননা,কিন্তু তারা বিভিন্ন আন্তর্জাতিক শ্রমিক সংঘঠনের সাথে জড়িত তারা দেশের অনেক ক্ষতি করছেন।
তবে জিএসপি বাতিল হলেও এতে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বলে দাবি করেন বানিজ্যমন্ত্রী।।তিনি বলেন তৈরী পোশাক
খাতে একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া সব দেশ আমাদের শুল্ক ও কোটা মুক্ত সুবিধা দিয়েছে।
নির্দিষ্ট বাজার মুখি না হয়ে বাজারকে বহুমুখী করার প্রধানমন্ত্রীর আদেশ বাস্তবায়ন করার জন্য কাজ করে জাচ্ছেন
বলে জানান বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
Ctgbarta24.com 24 hours Online News Paper