রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
স্টাফ করেসপন্ডেন্ট, চট্রগ্রাম : চাকতাই এলাকার কৃতী সন্তান যুগ্ম জেলা জজ (কক্সবাজার) মাহাবুবুর রহমান বলেন, এলাকায় শক্তিশালী সমাজ ব্যবস্থা গঠন, শিক্ষা, স্বাস্থ্য ও সেবা খাতের পরিধি বৃদ্ধির লক্ষ্যে সততার সাথে সবাইকে কাজ করতে হবে।
শুক্রবার চাকতাই মহল্লা ও সমাজ কমিটির পুনর্মিলনীতে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে সামাজিক সম্পর্ক জোরদার ও এলাকায় সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার ঘোষণা দেন তিনি।
শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম যুগ্ম জেলা জজ আবু হান্নান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (রাঙামাটি) আলী আক্কাস, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজি নুরুল হক, চাকতাই ব্যবসায়ী নেতা অধ্যাপক আজিজুল হক প্রমুখ।
চাকতাই মোহসেনা হাশেম স্কুল প্রাঙ্গণে জসিম উদ্দিন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ ব্যবসায়ী আবদুল হক সওদাগর, ফেনী জেলা হার্ড ফাউন্ডেশন চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান বাবুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের বিভাগীয় প্রধান ড. অছিয়র রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ওসমান, অধ্যাপক ড. আমির মো. নসরুল্লাহ, সাবেক সিটি কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন, সাবেক পিপি তারিক আহমদ, জাফর আহমদ চেয়ারম্যান, সমাজসেবক আবদুস সাত্তার, হেলাল উদ্দিন চিন্টু, মোহাম্মদ নাছের, চাকতাই শিশু শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা দিদারুল ইসলাম, প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন, এম আবুল কাশেম, মহিউদ্দিন মহিম, মোহাম্মদ সেলিম, কবির উদ্দিন মোছলেহ উদ্দিন ও সদস্যসচিব মোহাম্মদ ফেরদৌস।
অনুষ্ঠানে এলাকার প্রবীণ ব্যবসায়ী আবদুল হক সওদাগরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
