সোমবার, ২৯ ফেব্রুয়ারী ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
স্টাফ রিপোর্টার, টেকনাফ : বৈধতা পেল টেকনাফ সদর বিএনপির চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জিহান। এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম।
তিনি জানান, ২৯ ফেব্রুয়ারী ঢাকা নির্বাচন কমিশনের এক আদেশে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জিহানের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। এ আদেশের কপি বিকাল ৫ টার দিকে টেকনাফ অফিসে পৌছায় বলে জানান ।
তবে গত ২৩ ফেব্রুয়ারী টেকনাফ সদর ইউনিয়নের মনোনয়ন ফরম যাছাই-বাছাই এ বিএনপির প্রার্থী ২৫ বছর পূর্ণ না হওয়ার কারনে তার মনোনয়নটি বাতিল ঘোষনা করে নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম।
এদিকে সদর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান জিহান বাতিলকৃত প্রার্থীতা প্রত্যাহার চেয়ে নির্বাচন কমিশনে আপীল করেন। তবে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে আইডি কার্ডের ভ’ল জম্ম তারিখ সংশোধন করে নির্বাচন কমিশনে আপীল করা হলে তা আমলে নিয়ে প্রার্থীতা বৈধতা দেয় বলে জানা গেছে।
