বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম : কক্সবাজারে ইয়াবা, অস্ত্র ও টাকাসহ ২ জনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার রাত ১০ টায় র্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের একটি বিশেষ টীম এই অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলো-পশ্চিম লারপাড়ার মোঃ আবুল হাশিমের পুত্র আব্দুর রহিম প্রকাশ মোঃ রহিম (২৫) ও একই এলাকার মোঃ করিমের স্ত্রী শাকেরা বেগম (২৪)।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৭৭৫ পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক ও মাদক বিক্রির সাড়ে ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এঘটনায় সদর মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার বিএন এসএম সাউদ হোসেন।
