বুধবার, ০৯ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
প্রেস রিলিজ
দেশের ক্রমবর্ধমান গৃহকর্মী নির্যাতন, খুন ও ধর্ষনের ঘটনায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আজ এক বিবৃতিতে সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল বলেন, গৃহকর্মীদের সুরক্ষার জন্য সামাজিক সচেতনতা যেমন জরূরী,তেমনি আইন প্রয়োগকারী সঙস্থাগুলোকে আরো কঠোর হতে হবে। তিনি আরও বলেন আইনের যথাযথ প্রয়োগ,মূল্যবোধকে সমুন্নত রাখার চেষ্টা ও সামাজিক বন্ধনই পারে এ ধরনের অপরাধ থেকে মানুষকে বিরত রাখতে। মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মনে করে,গৃহকর্মীদের সুরক্ষার জন্য সরকারের সংাশ্লিষ্ট মহর সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলোকে সচেতনতা মূলক কর্মসূচী হাতে নিতে হবে।
উল্লেখ্য,মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যানে দেখা যায় ২০০১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত শুধু ঢাকাতেই ৫৬৭ জন গৃহকর্মী ও অস্বাভাাবক মৃত্যু হয়। মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মতে ২০১২ থেকে ২০১৪ সাল মোট ৮১ গৃহকর্মী নির্যাতনের শিকার হয় ,মৃত্যু হয় ৪০ জনের। মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও অন্যান্য মানবাধিকার সংস্থার পরিসংখ্যান মতে ২০১৫ সালে মোট ৬৩ জন গৃহকর্মী বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয় ।এদের মধ্যে ৩২জনকে হত্যা করা হয়।
