পানির পিপাসায় বন্য হরিণ লোকালয়ে

ctgbarta24.com
Share

লোকালয়ে বন্য হরিণ । ছবিঃ জীবন মুছা

লোকালয়ে বন্য হরিণ । ছবিঃ জীবন মুছা

আজীম অনন, চট্টগ্রাম: পানির পিপাসা মেঠাতে লোকালয়ে আসা একটি চিত্রা হরিণ বন বিভাগের কাছে হস্তান্তর করেছে মোস্তফা হাকিম গ্রুপ। রোববার দুপুরে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সীতাকু- কুমিরা রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।এসময় গ্রুপের পরিচালক মো. সাইফুল আলম, মো. সাহিদুল আলম, ব্যবসায়ী মো. ওয়াসীম ও কুমিরা রেঞ্জের বনকর্মকর্তারা উপস্থিত ছিলেন।মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক সাহিদুল আলম জানান, রোববার সকাল ১১টায় হঠাৎ হরিণটি কুমিরাস্থ শীপব্রেকিং ইয়ার্ডে ঢুকে পড়ে। এসময় ইয়ার্ডের শ্রমিকদের সহায়তায় হরিণটিকে আটক করা হয়। বিষয়টি বন বিভাগের কুমিরা রেঞ্জ কর্মকর্তাকে জানালে তারা এসে হরিণটি নিয়ে যায়।বন বিভাগের কুমিরা রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক জানান, লোকালয়ে আসা চিত্রা হরিণ সাধারণত সমুদ্র উপকুলীয় ম্যানগ্রোব বনে বসবাস করে। এটিসহ মোট চারটি চিত্রা হরিণ তাদের কাছে স্থানীয় জনতা রোববার হস্তান্তর করে বলে জানান তিনি।প্রচন্ড তাপদাহের কারণে বিশুদ্ধ পানি পান করতেই হরিণগুলো লোকালয়ে চলে এসেছে জানিয়ে তিনি বলেন, লোকালয়ে আসার পর মানুষের হাতে আটক হয়। কুমিরা থেকে ২টি এবং সীতাকুন্ড রেঞ্জ এলাকা থেকে ২টি সহ চারটি হরিণকে রোববার বিকালে উপকুলীয় বনবিভাগের কুমিরা বাঁকখালী বিট এলাকার উপকুলীয় বনে অবমুক্ত করা হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

বিওজেএ নতুন কমিটির অভিষেক আজীম অনন, চট্টগ্রাম অফিসঃ বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের (বিওজেএ) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান রবিবার সকালে নিকুঞ্জস্থ সেন্ট্রাল অফিসে অন...
পুরুষের পাশাপাশি নারীদেরও শিক্ষিত হহতে হবে... আজীম অনন,ফটিকছড়ি: শিক্ষিত জাতিই পারে একটি সুস্থ সমাজ গঠন করতে।তাই মানসম্মত শিক্ষার উন্নয়নে মোস্তফা হাকিম ফাউন্ডেশন সব সময় পাশে রয়েছে।চট্টগ্রাম সিটি ক...
“ভয়াবহ ভূমিকম্প ঝুঁকিতে চট্টগ্রাম”... মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ১৬ এপ্রিল ২০১৬ চট্টগ্রামে ভূমিকম্পে ১০টি ভবন হেলে পড়ে, আহত অর্ধশত মায়ানমারে আবারো শক্তিশালী ভূমিক...
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা... ইতিহাসের এই দিনে বিকেএসপি ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই...
ছড়ায় ছড়ায় মন্ত্রী ইয়াফিসের বৈশাখি শুভেচ্ছা... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬ ছড়ায় ছড়ায় মন্ত্রী ইয়াফিসের বৈশাখি শুভেচ্ছা কার্ড মন্ত্রিসভা বৈঠকে নিজের লেখা পদ্য আবৃ...



Leave a Reply