শনিবার, ২৩ এপ্রিল ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
রিয়াজ হোসাইন, হাটহাজারী
চিকিৎসা বঞ্চিত মানুষদের ফ্রী চিকিৎসা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম জেলার হাটহাজারী পৌরসভার অন্তর্গত চন্দ্রপুর গ্রামের অন্যতম সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান “প্রত্যাশা”র উদ্যোগে ফ্রী চিকিৎসা প্রদান করা হয়।
শুক্রবার প্রতিষ্ঠানটির মাঠ প্রাঙ্গণে হাটহাজারীর পৌরসভার গরিব দুঃখী চিকিৎসা বঞ্চিত মানুষদের ফ্রি চিকিৎসা সেবা ও ফ্রী ওষুধপত্র প্রদান করা হয়। ফ্রী চিকিৎসা প্রদান করেন এলাকার গর্বিত সন্তান সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিকেল অফিসার সহ চট্টগ্রাম মেডিকেল মোট ৭ জন ডাক্তার। এলাকাবাসী ও পাশাপাশি অন্যান্য ইউনিয়ন গুলো থেকেও অনেক সুবিধা বঞ্চিত রোগী ফ্রী চিকিৎসা ও ফ্রী ওষুধপত্র গ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি সকল সদস্যবৃন্দ ও এলাকার ব্যক্তিত্বগণ।“প্রত্যাশা” আয়োজিত এই ফ্রী চিকিৎসা ক্যাম্পেইন শুরু হয় সকাল ১০টা হতে সারাদিন ব্যাপি ফ্রী চিকিৎসা দেওয়া হয়। এমন একটি সামাজিক কাজের উদ্যোগে সবাই সন্তুষ্টি জানিয়েছেন। আর অদূর ভবিষ্যৎতেও এই দ্বারার কার্যক্রম চালিয়ে যাওয়ার কামনা জ্ঞাপন করেছেন সুবিধাভোগীরা ও এলাকাবাসীগণ। প্রায় ৩০০ থেকে বেশি রোগী দেখা হয়েছে ফ্রী ওষুধ দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের এডভোকেট শামীম আফতাবুর রেজা চৌধুরী,ইয়ামিক
ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মরহুম ইয়াহিয়া সুযোগ্য সন্তান, মোহাম্মদ ইয়াছিন চৌধুরী,হাটহাজারী পৌরসভা সহায়ক কমিটির সদস্য বশির আহম্মদ,মরহুম ইয়াহিয়া চেয়ারম্যান সুযোগ্য সন্তান মোহাম্মদ মাঈনুল ইসলাম চৌধুরী,কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী,সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী ফিরোজ রানা চৌধুরী।
