চবি শাটল ট্রেন এক ঘণ্টা আটক করে রাখে প্রগতিশীল ছাত্র জোট

ctgbarta24.com
Share

সোমবার, ২৫ এপ্রিল ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

cbiনিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : সারা দেশে  সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে আধাবেলা হরতালের সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন এক ঘণ্টা আটক করে রাখে প্রগতিশীল ছাত্র জোট।

সোমবার (২৫ এপ্রিল) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়গামী ট্রেনটি বটতলী রেলস্টেশনে এক ঘণ্টা আটক করে রাখে প্রগতিশীল ছাত্রজোট। পরে সকাল ৯টায় শাটল ট্রেনটি ছেড়ে দেয়।

চবি শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি আনোয়ার সাদাত জুনায়েদ বলেন, সাধারণ শিক্ষার্থীরা আমাদের হরতালে সাড়া দিয়ে সকল ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। তাই আমরা শাটল ট্রেন এক ঘণ্টা পর ছেড়ে দিয়েছি । হরতালে সাড়া দেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের তিনি ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস,পরীক্ষা অনুষ্ঠিত যথাসময়ে হবে। তবে কোন বিভাগের শিক্ষার্থীরা যদি পরীক্ষায় অংশগ্রহণ করতে না চায় তাহলে ঐ বিভাগের পরীক্ষার বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবে।

উল্লেখ্য প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য সোমবার (২৫ এপ্রিল) সরাদেশে আধাবেলা হরতাল পালনের ডাক দেয়।

 

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

সোমবার খুলছে প্রিমিয়ারের দামপাড়া ক্যাম্পাস... ক্যাম্পাস ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ২৪ এপ্রিল ২০১৬ চট্টগ্রাম: আগামীকাল সোমবার (২৫ এপ্রিল) থেকে খুলে দেওয়া হচ্ছে প্রিমিয়ার বিশ্ববিদ্য...
চট্টগ্রাম ১১টি বিদ্যালয়ে ১৬২টি যৌন হয়রানির স্পট চিহ্নিত... সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ২৪ এপ্রিল ২০১৬ যৌন হয়রানি প্রতিকী ছবি সিনিয়র রিপোর্টারঃ বন্দর নগরী চট্টগ্রামের ১১টি বিদ্যালয়ে ১৬২টি যৌন হয়রানির স...
নগরীর হাজী মোহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ... শনিবার, ২৩ এপ্রিল ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্টগ্রাম নগরীর হাজী মোহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগের  দু’গ্রুপের সংঘর্ষ ...
দুই সাংবাদিককে বহিস্কার করলো জবিসাস জবি প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম রোববার, ১৭ এপ্রিল ২০১৬ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সোয়েব হাছান : শৃঙ্খলাভঙ্গ ও সাংবাদিক পরিচয়ে 'অনৈতিক কার্যকলা...
পুলিশ থেকে ক্ষমা আদায়কারী সাহসী হাবিবা জান্নাতের কথা... সাক্ষাতকার ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ১৬ এপ্রিল ২০১৬ পুলিশ থেকে ক্ষমা আদায়কারী ঢাবি শিক্ষার্থী বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি সাহসী...



Leave a Reply