আমি সততা, সদিচ্ছা আর কাজ চাই: আ জ ম নাছির উদ্দীন

ctgbarta24.com
Share

“ইতিবাচক মানসিকতা পরবর্তীতে বড় সমস্যা সৃষ্টি থেকে রক্ষা করবে”

নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬

আমি সততা, সদিচ্ছা আর কাজ চাই: আ জ ম নাছির উদ্দীন

চসিক কে বি আবদুচ সাত্তার মিলনায়তনে কর্পোরেশনের প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম : চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রকৌশলীদের উদ্দেশ্য বলেছেন,  আমি সততা, সদিচ্ছা আর কাজ চাই। পথচলায় যেখানে সমস্যা চোখে পড়বে, সাথে সাথে সংশ্লিষ্টদেরকে ফোনে অবহিত করুন। এতে করে সৃষ্ট যেকোন সমস্যা তড়িৎ সমাধান সম্ভব হবে। এই ইতিবাচক মানসিকতা পরবর্তীতে বড় সমস্যা সৃষ্টি থেকে রক্ষা করবে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কে বি আবদুচ ছাত্তার মিলনায়তনে মেয়র আ জ ম নাছির উদ্দীন চসিক প্রকৌশল বিভাগে দায়িত্বরতদের সাথে অনুষ্ঠিত এক মত-বিনিময় সভায় এসব মন্তব্য করেছেন।

সভায় উপস্থিত প্রকৌশলীদের উদ্দেশ্যে মেয়র বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে আপনাদেরকে সম্মিলিত ভাবে অফিসিয়াল নিয়ম, শৃঙ্খলা মেনে স্ব স্ব দায়িত্ব শতভাগ পালন করতে হবে। নিজেদের মানসিকতার মধ্যে পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, নিজেদেরকে শুধুমাত্র সিটি কর্পোরেশনের কর্মরত না ভেবে একজন সচেতন নগরবাসী ভাবতে শুরু করুন। পথচলায় যেখানে সমস্যা চোখে পড়বে, সাথে সাথে সংশ্লিষ্টদেরকে ফোনে অবহিত করুন। এতে করে সৃষ্ট যেকোন সমস্যা তড়িৎ সমাধান সম্ভব হবে। এই ইতিবাচক মানসিকতা পরবর্তীতে বড় সমস্যা সৃষ্টি থেকে রক্ষা করবে।

সিটি মেয়র আরো বলেন, প্রকৌশলীদেরকে দায়িত্ব ক্রম অনুযায়ী চলমান প্রকল্প স্থানে সময় দিতে হবে। প্রতিদিনের কাজ নিবিড় ভাবে তদারক করতে হবে এবং দায়িত্বের প্রতি শতভাগ আন্তরিক, নিষ্ঠাবান ও প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। প্রকল্প কাজে দায়িত্বশীল প্রকৌশলীকে তার কাজে স্বচ্ছতা, জবাবদিহিতামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

তিনি প্রকৌশলীদেরকে প্রতিটি প্রকল্পের জন্য নকশা তৈরি করে কাজ বাস্তবায়নের নির্দেশনা দেন।

তিনি প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহি প্রকৌশলী, প্রজেক্ট ডিরেক্টর, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলীদেরকে দায়িত্ব ক্রম অনুযায়ী স্ব স্ব সম্মান, মর্যাদা ও মূল্যায়নের বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মহিউদ্দিন-নাছিরের ‘বাকযুদ্ধে’, উদ্বিগ্ন আওয়ামীলীগ নেতারা... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ৩ মে ২০১৬ চট্টগ্রাম ঃ নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ...
চট্টগ্রামে ফলমণ্ডির ফলে ফরমালিন পায়নি ভ্রাম্যমাণ আদালত... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২ মে ২০১৬ বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের সর্ববৃহৎ বিভিন্ন ফলের পাইকারী আড়ত ফলমন্ডিতে বিক্রির জন্য...
বহদ্দারহাট থেকে চুয়েট বাস সার্ভিস চালু... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২ মে ২০১৬ চট্টগ্রাম : সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষ...
মেয়র নাছিরকে বলছি সংযত হয়ে কথা বলুন : মহিউদ্দিন চৌধুরী... ওয়াহিদুল আলম জিমি, সিটিজিবার্তা২৪ডটকম রবিবার, ১ মে ২০১৬ মহান মে দিবসে চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথীর ভাষন দিচ্ছেন নগর ...
প্রয়াত টুম্পা মেয়র মহিউদ্দিনের মেয়ে জানতামনা : ড. অনুপম... নিউজডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম রবিবার, ১ মে ২০১৬ প্রয়াত টুম্পা মেয়র মহিউদ্দিনের মেয়ে জানতামনা : ড. অনুপম চট্টগ্রাম: চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ব...



Leave a Reply