জেনিফার আলম: চিটাগং শর্ট এর আয়োজনে দেশে প্রথম বারের মতো স্ক্রিপ্ট রাইটিং ফেস্টিভাল হতে যাচ্ছে ২৫এ মে থেকে। সারা দেশ থেকে মৌলিক স্ক্রিপ্ট গুলো ফেস্টিভাল এ জমা দেবার শেষ তারিখ ৩০এপ্রিল এবং এটি প্রতিযোগিতার কি রাউন্ড। এই আয়োজন এর মূল উদ্দ্যেশ্য বাংলাদেশের ভালো মৌলিক গল্পগুলো যেন চলচ্চিত্রে রুপ পায় এবং মৌলিক গল্প লিখতে লেখক দের আগ্রহী করে তোলা।
কি রাউন্ডের পর নলেজ রাউন্ড এবং এই রাউন্ডে বাছাইকৃত সেরা সিনোপসিস নিয়ে সেমিনার হবে এবং সেরা ৪০জন লেখক কে নিয়ে একটি ওয়ার্কশপ এর মাধ্যমে তাদের কে প্রফেশনাল স্ক্রিপ্ট রাইটিং এর ট্রেনিং দেয়া হবে।এবং বছর শেষে সেরা ৪০টি থেকে ৬ টি মৌলিক গল্প কে চলচ্চিত্রে রুপ দেয়া হবে এবং এই প্রতিযোগিতাটিতে অংশগ্রহন করতে কোন অর্থের প্রয়োজন হবেনা।
এই প্রতিযোগিতাটিতে সহযোগী হিসেবে আছেন ঢাকার ছবিয়ালের শাহজাহান শামীম। সারা বছর জুড়ে তিনি প্রতিযোগিতাটিতে প্রয়োজনীয় সহযোগীতা করবেন। এই পুরো ইভেন্টটি হচ্ছে চিটাগাং শর্ট এর আন্ডারে এবং নকশা আছে সাথে। এছাড়া পার্টনার হিসেবে আছে English language and literary society -ELLS ,অহনিশ ফিল্মস এবং বারকোড ক্যাফে, ইয়াসিকো এবং দৈনিক আজাদী। এছাড়া সার্বিক পৃষ্টপোষোকতায় থাকছে নকশা।
ওয়ার্কশপে অংশগ্রহন করতে প্রতিযোগিতায় যাদের গল্প সিলেক্টেড হবে তাদের কোন অর্থের প্রয়োজন হবে না কিন্তু আগ্রহীগন ৫০০টাকার বিনিময়ে ওয়ার্কশপে অংশগ্রহন করতে পারবেন।
আর বিস্তারিত জানতে ভিজিট www.nokshaworld.com/csswf
https://www.facebook.com/events/1524973941145498/

