হেফাজতে ইসলাম ছিল আছে এবং থাকবে

ctgbarta24.com
Share

সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম

বৃহস্পতিবার, ৫ মে ২০১৬   ১৭:৩৫ ঘন্টা

হেফাজতে ইসলাম ছিল আছে এবং থাকবে

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, ‘হেফাজতকে নিয়ে হতাশার কোনো কারণ নেই। হেফাজত ছিল আছে এবং থাকবে। ১৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত হেফাজতের আন্দোলন চলবে। হেফাজত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমাদের আমীর আমাদের ধৈর্য ধারণ করতে বলেছেন, আমরা ধৈর্য ধারণ করছি।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারা হেফাজতে ইসলাস ঢাকা মহানগরের অস্থায়ী কার্যালয়ে ৫ মে স্মরণে  হেফাজত ঢাকা মহানগর আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নূর হোসাইন কাসেমী বলেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরের ঘটনায় যারা শাহাদাত বরণ করেছেন তারা ঈমান আকীদা রক্ষার সংগ্রামের ইতিহাস রচনা করেছেন। তাদের ইতিহাস ইসলামের বৃক্ষকে তরতাজা রাখার ইতিহাস। আগামীতে শত শত বছর এই ইতিহাস জাতিকে ত্যাগ ও কুরবানীর শিক্ষা দেবে।

হেফাজতের ঢাকা মহানগরীর সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, হেফাজত কারো সাথে আতাত করেনি, করতে পারে না, করবে না। যারা এমন কথা বলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, পুলিশ ছাড়া আসুক। তাহলে বোঝা যাবে কত ধানে কত চাল।

তিনি বলেন, হেফাজত কারো কাছে মাথা নত করেনি করবে না। হেফাজত শুধু বাংলাদেশ নয়, পৃথিবীব্যাপী একটি শক্ত মজবুত সংগঠন।

হেফাজতের ঢাকা মহানগরীর যুগ্ম-আহ্বায়ক ড. আহমদ আব্দুল কাদের বলেন, যাদের হাতে হেফাজত কর্মীদের রক্ত রঞ্জিত হয়েছে তাদের সাথে আপোষ করার কোনো সুযোগ নেই। মুরতাদদের সাথে কোনো আপোষ হতে পারে না।

হেফাজতের ঢাকা মহানগরীর যুগ্ম সদস্য সচিব মাওলানা ফজলুল করীম কাসেমী বলেন, কিছু মিডিয়া হেফাজতে খোঁচা দিয়ে লিখছে।

এতে বক্তব্য দেন- মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা শফিক উদ্দিন, যাত্রাবাড়ী অঞ্চলের নেতা মাওলানা শরীফুল্লাহ, গাবতলী অঞ্চলের নেতা মাওলানা ফয়সাল আহমেদ প্রমুখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

সহিংসতায় রেকর্ড, দায় এড়িয়ে ‘সুষ্ঠু’ দাবি ইসি... চতর মল্লিক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ০৯ মে ২০১৬ নিজস্ব প্রতিবেদক : চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ও অনিয়ম কোনোভাবেই থামাতে পারছে না নির্...
রমজানে সেহরি ও ইফতারের সময়সূচী নিউজডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম রবিবার, ৮ মে ২০১৬ চট্টগ্রাম : পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। রমজান শ...
মা দিবসের মা জননী রনিয়া রহিম: মা দিবসের স্থাপয়িতা যিনি তাঁর নাম অ্যানা জার্ভিস। ১৮৭৬ সালে তাঁর বয়স যখন বারো, তখন তাঁর মায়ের একটি প্রার্থনা তিনি শোনেন: "আমি আশা করি...
আগামী ২২ মে পবিত্র লাইলাতুল বরাত শনিবার, ০৭ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম ধর্ম ও জীবন : আগামী ২২ মে রোববার সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে। শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ...
গৃহকর্মীদের অধিকার কতটা সুরক্ষিত? শনিবার, ০৭ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : রান্না-বান্না, কাপড়-ধোয়া, ঘর পরিস্কার থেকে শিশু সন্তানদের দেখা-শোনা, সব কিছুর জন্যই নির্ভর করতে হয় এই গৃ...



Leave a Reply