আগামী ২২ মে পবিত্র লাইলাতুল বরাত

ctgbarta24.com
Share

শনিবার, ০৭ মে ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

Shab-e-Barat-Merits-Dos-and-Dontsধর্ম ও জীবন : আগামী ২২ মে রোববার সারাদেশে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে। শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, শনিবার ২৯ রজব ১৪৩৭ হিজরি, ৭ মে সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার রজব মাস ত্রিশ দিন পূর্ণ হবে। আগামী ৯ মে সোমবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। ১৪ শাবান, ২২ মে রোববার দিবাগত রাতে যথাযোগ্য মর্যাদায় পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সভায় প্রধান তথ্য অফিসার একেএম শামীম চৌধুরী, বিটিভির পরিচালক (প্রশাসক) শাখাওয়াত হোসেন, আবহাওয়া দফতরের উপপরিচালক মো. আবদুর রহমান, স্পারসোর সিএসও মো. শাহ আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহি জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহি জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

রমজানে সেহরি ও ইফতারের সময়সূচী নিউজডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম রবিবার, ৮ মে ২০১৬ চট্টগ্রাম : পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। রমজান শ...
মা দিবসের মা জননী রনিয়া রহিম: মা দিবসের স্থাপয়িতা যিনি তাঁর নাম অ্যানা জার্ভিস। ১৮৭৬ সালে তাঁর বয়স যখন বারো, তখন তাঁর মায়ের একটি প্রার্থনা তিনি শোনেন: "আমি আশা করি...
গৃহকর্মীদের অধিকার কতটা সুরক্ষিত? শনিবার, ০৭ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : রান্না-বান্না, কাপড়-ধোয়া, ঘর পরিস্কার থেকে শিশু সন্তানদের দেখা-শোনা, সব কিছুর জন্যই নির্ভর করতে হয় এই গৃ...
হেফাজতে ইসলাম ছিল আছে এবং থাকবে সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বৃহস্পতিবার, ৫ মে ২০১৬   ১৭:৩৫ ঘন্টা হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আহ্বায়ক আল্লাম...
পুরুষের বহুগামিতা-যৌনবিকৃতির সাথে বাড়ছে নারীদের মাদক নেশা ও মানসিক সমস্যা... লাইফ স্টাইল ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম পুরুষের বহুগামিতা-যৌনবিকৃতির সাথে বাড়ছে নারীদের মাদক নেশা ও মানসিক সমস্যা মঙ্গলবার, ৩ মে ২০১৬ পুরুষের বহুগ...



Leave a Reply