শিরোনাম

                                                                                

ছাত্রলীগ থেকে নুরুল আজিম রনির অব্যাহতি

ctgbarta24.com
Share

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

রবিবার, ৮ মে ২০১৬

ছাত্রলীগ থেকে নুরুল আজিম রনির অব্যাহতি

চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল কেন্দ্রের বাইরে থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদের নেতৃত্বে নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছারের (নিজ মামা) পক্ষে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করার অভিযোগে শনিবার (০৭ মে) দুপুরে আটক নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি অস্থায়ীভাবে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি চেয়েছেন।

গতকাল শনিবার (৭ মে) রাতে হাটহাজারী থানায় দেখতে যাওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের বরাত দিয়ে নুরুল আজিম রনি নিজের হাতে লেখা একটি বিবৃতি তিনি গণমাধ্যমের কাছে পাঠিয়েছে। বিবৃতিতে তিনি এই আবেদন জানান।

চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম উপস্থিত সাংবাদিকদেরকে বলেন, আমরা রনি ভাইকে দেখতে হাটহাজারী থানায়  গিয়েছিলাম। এসময় তিনি নিজ হাতে লেখা এই বিবৃতিটি আমাদের গণমাধ্যমের কাছে দেওয়ার জন্য দেন।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক সারাদেশের তৃণমূল নেতাকর্মীরা যখন নৌকা প্রতীকের বিজয়ে প্রাণান্তর চেষ্টা চালাচ্ছেন ঠিক তখন আমি আজ অদৃশ্য প্রশাসনিক ষড়যন্ত্রের শিকার হলাম। আমি গর্ব করে বলতে পারি আমি ছাত্রলীগের একজন যোদ্ধা। জীবনে কোনো অনৈতিক অন্যায় কিংবা অপরাধ করিনি।আমার অপরাধ আমি নেত্রীর নির্বাচনী প্রতীক নৌকাকে নির্বাচিত করতে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুঁটে চলেছি। ’

সংগঠনের নেতাকর্মীদের ধৈয্য ধরার অনুরোধ জানিয়ে তিনি বিবৃতিতে বলেন, ‘এমতাবস্থায় সংগঠনের নেতাকর্মীরা শান্ত থেকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নগর ছাত্রলীগ সভাপতির দিকনির্দেশনা মেনে চলার অনুরোধ করছি।’

এরপর তিনি বলেন, ‘সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদের প্রতি পূর্ণ আস্থা ও সম্মান রেখে আমার অনুপস্থিতে সমস্ত পদ থেকে অব্যাহতি দিয়ে সংগঠনকে গতিশীল করার প্রার্থনা করছি। ‘

সবশেষে নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘জামাত শিবির মুক্ত ক্যাম্পাস গড়ার যে শপথ নিয়েছিলাম তা থেকে এরকম ষড়যন্ত্রসহ আরও অনেক ষড়যন্ত্র হলেও আমাকে কখনও লক্ষ্যভ্রষ্ট করতে পারবেনা। শেখ হাসিনার প্রতি ভালোবাসা থেকে তোমরাও এরকম যুদ্ধ চালিয়ে যাবে। মনে রাখবা আমার প্রতি যে অন্যায় করা হয়েছে তার প্রতিবাদের ভাষা যেনো জনদূর্ভোগের কারণ না হয়।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

‘রনি দুই নেতার দূরত্ব নয়, প্রশাসনে জামায়াত এজেন্টদের ষড়যন্ত্রে গ্রেফতার’... ওয়াহিদুল আলম জিমি, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৩ মে ২০১৬ চট্টগ্রাম: নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনির গ্রেফতার, দুই বছরের কারাদণ্ড ...
টেকনাফে ৫ সাংবাদিককে কুপিয়ে জখম নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৩ মে ২০১৬ কক্সবাজার: সংবাদ সংগ্রহের সময় কক্সবাজারের টেকনাফে ৫ সাংবাদিককে কুপিয়ে জখম করেছে দু...
চটগ্রামে বজ্রপাতে নিহত সাবেক মন্ত্রীর ভাই, বৃষ্টিপাতে রেকর্ড হয়েছে ৬৫ দশমিক ৮ মিলিমিটার... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৩ মে ২০১৬ চট্টগ্রাম : নগরীর বুকে তীব্র তাপদাহের পর শুক্রবার সকাল থেকে নেমে আসে বজ্রসহ বৃষ্টিপাত। দুপ...
লালদীঘির পাড়ে জাল নোটসহ আটক ২ নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৩ মে ২০১৬ চট্টগ্রাম: নগরীর লালদীঘির পাড় এলাকা থেকে ১৪ হাজার টাকার জাল নোটসহ দুজনকে আটক করেছে চ...
‘লাখো ছাত্রের নয়নমণি, নুরুল আজিম রনি’ নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১৩ মে ২০১৬ চট্টগ্রাম: ‘লাখো ছাত্রের নয়নমণি, নুরুল আজিম রনি’ স্কুলের শিক্ষার্থীদের কচিকণ্ঠে এমন প্রকম্পি...



Leave a Reply