ইকবাল হোসেন, সিটিজিবার্তা২৪ডটকম
বৃহস্পতিবার, ১২ মে ২০১৬
চট্টগ্রাম : নগর আওয়ামীলীগের প্রবীণ নেতা ও অভিবাবকদেরকে হিংসার রাজনীতি এবং কাঁদা ছুঁড়া ছুঁড়ি বন্ধ করার আহবান জানিয়ে চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি ছাত্রনেতা ইকবাল হোসেনের খোলা চিঠি।
সিটিজিবার্তা২৪ডটকম পাঠকদের জন্য ছাত্রনেতা ইকবালের খোলা চিঠি হুবহু প্রকাশিত করা হলোঃ
——-খোলা চিঠি——–
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ
প্রবীণ নেতা ও অভিবাবকদের উদ্দ্যেশে বলছি।
আপনারা হিংসার রাজনীতি আর কাঁদা ছুঁড়া ছুঁড়ি বন্ধ করুন। আজ আপনাদের পাশ্বে
যে সকল সুসময়ের বন্ধু বসন্তেরকোকিল, হাব্রবীড নেতা কর্মী এসে গ্রুপিং রাজনীতি করতে
আপনাদের কান ভারী করছে তাদের চিহ্নিত করে জুতাপেটা করে দল থেকে বের করুন।
আপনাদের এই গ্রুপিং রাজনীতির পাঠার বলি
প্রকৃত ছাত্রলীগ, যুবলীগ নেতা কর্মীদের করবেন না। কারণ প্রকৃত ছাত্রলীগ, যুবলীগ নেতা কর্মীরা দুসময়ে আপনাদের পাশ্বে থেকে আজ সুসময় টাকে এনেছে। এবং আপনাদের বড় আওয়ামীলীগ নেতা,এমপি,মন্ত্রী,মেয়র বানিয়েছে।
অতীত ভুলে যাবেন না। এভাবে চট্টলার রাজনীতি কে নোংরা করবেন না। এতে রাজনীতি, রাজপথ নেতা কর্মী কেউ কাউ কে সন্মান জনক স্থানে নিয়ে যেতে পারবে না। জামাত বিএনপি কে সুযোগ করে দিবে না।
জয় বাংলা —–★——-জয় বঙ্গবন্ধু

