রোববার, ২৩ আগস্ট, ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম ডেস্ক ঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির আবেদনপত্র অনলাইনে গ্রহণ প্রক্রিয়া আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে।
সোমবার সকাল ১০ কেন্দ্রীয় ভর্তি অফিসে এই প্রক্রিয়ার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
ভর্তি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ অক্টোবর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণ জ্ঞান ১০ অক্টোবর, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর, চ-ইউনিটের ভর্তি পরীক্ষা অংকন ১৭ অক্টোবর, ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর এবং ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।
Ctgbarta24.com 24 hours Online News Paper
