ব্রেকিং নিউজ

বঙ্গবন্ধুর হত্যার পথ তৈরীর জন্য দায়ী জাসদ-ন্যাপঃ হানিফ

মঙ্গলবার,২৫ আগস্ট,২০১৫
রাজনীতি ডেস্ক,সিটিজিবার্তা২৪.কম

 

hanif

 

শেখ ফজলুল হক মনির পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ
বঙ্গবন্ধুর হত্যার পথ তৈরীর জন্য আঙুল তুলেছেন জাসদের প্রতি, সঙ্গে ন্যাপকেও দায়ী করেছেন তিনি।

আজ( মঙ্গলবার) ঢাকার আজিমপুরের গার্হস্থ্য অর্থনীতি কলেজ
শাখা ছাত্রলীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ সব
কথা বলেন।
এর আগে গত রোববার আআওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল হক মনি
ধানমন্ডির ৩২ নম্বরে এক অনুষ্ঠানে জাসদ-ন্যাপকে বঙ্গবন্ধুর হত্যার প্রেক্ষাপট তৈরীর জন্য দায়ী করেন।
জাসদ-ন্যাপই বঙ্গবন্ধু হত্যার পথ তৈরি করে দিয়েছিল মন্তব্য করে মাহবুবুল আলম
হানিফ বলেন, “কেন করেছিলেন, তারাই ভালো ব্যাখ্যা দিতে পারবেন।
তাদের ঔদ্ধত্য এমন পর্যায়ে ছিল যে, একটা সরকারকে অস্থিতিশীল করার জন্য
যা যা করণীয় তারা তাই করেছিলেন। আর তারাই ওই সময় তৈরি করেছিলেন
জাতির পিতাকে হত্যার প্রেক্ষাপট। বঙ্গবন্ধু সরকারকে
অকার্যকর করার জন্য হাট-বাজার লুটপাট, ডাকাতি, ব্যাংক ডাকাতি,
সাধারণ মানুষকে হত্যা, আওয়ামী লীগনেতাদের হত্যা করে তারা,তাদের এসব অপকর্মের লক্ষ্য ছিল
বঙ্গবন্ধুর সরকারকে অকার্যকর করা। সেই কারণেই কিন্তু একাত্তরের
পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করতে পেরেছিল।” আওয়ামী লীগের এই নেতা বলেন, “ষড়যন্ত্র এখনও
হচ্ছে। পাকিস্তানের নেতৃত্বে তাদের প্রিয় দল জামায়াত। বিএনপি ও খালেদা
জিয়া আবার এ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছিলেন। গত তিন-চার
বছর যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য নানা ঘটনা ঘটানো হয়েছে।
গত কয়েক দিন আগে বিএনপি নেতার মেয়ে ফারাজানা জঙ্গি অর্থায়নের
অভিযোগ আটক হয়েছেন।”

গার্হস্থ্য অর্থনীতি কলেজ ছাত্রলীগের সভাপতি ফারজানা আখতারের:
সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী
লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, যুব মহিলা লীগের সাধারণ
সম্পাদক অপু উকিল, কলেজের অধ্যক্ষ শামসুন নাহার বেগম, ছাত্রলীগের
সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।