ব্রেকিং নিউজ

গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোয় সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০১৫

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা ২৪ ডটকম

15184516455_f2ce727fa4চট্রগ্রাম ঃ কোনো ধরণের আইনের তোয়াক্কা না করে আবারও গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, গণশুনানির পরপরই দাম না বাড়িয়ে দীর্ঘ সাত মাস পর বিইআরসি’র এমন সিদ্ধান্ত পুরোপুরিই আইনের পরিপন্থি।

এছাড়া, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় না করে এমন সিদ্ধান্তে জনগণের স্বার্থকে উপেক্ষা করা হয়েছে বলেও মত তাদের।

বিশ্ববাজারে যেখানে জ্বালানি তেলের দাম কমেছে সেখানে হঠাৎ করে দেশের বাজারে গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

তারা বলছেন, শুধুমাত্র সরকারি চাকরিজীবী ১৪ লাখ মানুষের বেতন বৃদ্ধির প্রভাবে এই দাম বাড়ানো হলেও সমহারে বৃদ্ধি পায়নি অন্যান্য পেশার মানুষের আয়।

বিশেষজ্ঞরা বলছেন, গত ফেব্রুয়ারি মাসে গণশুনানিতে দাম বাড়ানোর পক্ষে কোন যৌক্তিকতা খুঁজে পাওয়া না গেলেও হুটকরে বিইআরসির এ ধরণের সিদ্ধান্ত পুরোপুরিই জনস্বার্থ বিরোধী। তবে অনেকে গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি যুক্তিযুক্ত মনে করলেও বিদ্যুতের দাম বাড়ানোয় দেশের শিল্পকারখানায় ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তারা।

এছাড়া, দেশের ইতিহাসে এবারই প্রথম বিইআরসি আইন লঙ্ঘন করে এমন সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে জনস্বার্থে গঠিত প্রতিষ্ঠানটিকে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছে জ্বালানি বিশেষজ্ঞরা।