বুধবার, ২৬ আগস্ট, ২০১৫
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪.কম
কুমিল্লা ঃ লাইনচ্যুত তিনটি বগি উদ্ধারের পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার(২৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে রাত পৌনে ১১টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশিদল এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রাত ১টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী একটি ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু করে। দীর্ঘ ৪ ঘণ্টা ধরে তিনটি বগি উদ্ধার করে ট্রেনটি।
কুমিল্লা রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, আখাউড়া থেকে আসা উদ্ধারকারী ট্রেন ভোর ৫টার দিকে উদ্ধার কাজ শেষ করেছে। এরপর বেঁকে যাওয়া লাইন ঠিক করে ভোর সাড়ে ৫টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
Ctgbarta24.com 24 hours Online News Paper
