ব্রেকিং নিউজ

চট্রগ্রামে ট্রাফিক পুলিশ জীবন বাঁচালো ১ ডুবন্ত শিশুর

রবিবার, ৩০ আগস্ট ২০১৫

আর করিম, সিটিজিবার্তা ২৪ ডটকম 

11904639_10203911398580299_5667516129619481895_nচট্রগ্রাম ঃ চট্রগ্রামে নিমতলি এলাকাতে  নালাতে ডুবে যাওয়ার সময় এক শিশুকে জীবিত উদ্বার করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এক ট্রাফিক পুলিশ।

ঘটনার সূত্রে জানা যায় যে, বাচ্চাটি  সকালে স্কুলে যাওয়ার পথে ফুটপাত দিয়ে যাওয়ার সময় দশ-পনের  ফিট গভীরে নালাতে ডুকে যায়। উদ্বার হওয়া বাচ্চাটির নাম  সাজ্জাদ হোসেন ।

জানা যায় যে, প্রতিদিনের নিয়মিত রুটিন হিসেবে দায়িত্ত পালন করতে যাচ্ছিলেন ট্রাফিক পুলিশ মনির। বৃষ্টি ও হচ্ছিল, তাঁর উপর সকালের নাস্তাটি ও খাওয়া হয়নি । ফুটপাত ধরে হেটে যাচ্ছিলেন হঠাৎ পাশে নালাতে চোখ আটকে যাই। দেখতে পান একটি বাচ্চা ছেলের হাত, তখন বুজতে পারলেন কেউ ডুবে যাচ্ছে। খিধের কথা ভুলে গিয়ে দেরি না করে দ্রুত লাফ দিলেন ময়লা নর্দমাই ডুবতে থাকা  বাচ্চাটিকে বাঁচানোর জন্য এবং পরে তিনিও ডুবে যাচ্ছিলেন ।

11144964_10203911400260341_8938372589431310538_nঅবশেষে আশে পাশের লোকজনের সহযোগীতার ফলে দুই জনকে উদ্বার করা সম্ভব হয়।

সার্জেন্ট কামাল হোসেন ঘটনার বিষয়টি সিটিজিবার্তা ২৪ ডটকম কে  নিশ্চিত করেছেন ।

পরে উপ্সথিত সকলেই ট্রাফিক পুলিশ মনিরের এমন সাহসিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। উদ্বারের পরে ছেলেটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।