ব্রেকিং নিউজ

কাজী জাফর আহমেদ ইন্তেকাল করেছেন

বৃহস্পতিবার,২৭ আগস্ট,২০১৫
জাতীয় ডেস্ক,সিটিজিবার্তা২৪.কম

kazi-zafar3

 
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ
হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে ইন্তেকাল করেছেন।

আজ সকালে তিনি হৃদ রোগে আক্রান্ত হলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সকাল ৮ টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাঁর মৃত্যু নিশ্চিত করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

কাজী জাফরের একান্ত সহকারী গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান “হঠাৎ
করে স্যার আজ (বৃহস্পতিবার) সকাল ৭টার দিকে গুলশানের বাসায়
হৃদরোগে আক্রান্ত হন। তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
সাড়ে ৭টার দিকে চিকিৎসক জানান, স্যার আর নেই।”

কাজী জাফর হৃদযন্ত্র ও কিডনির সমস্যা ছাড়াও
ডায়াবেটিসে ভুগছিলেন ।
তিনি এরশাদ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
দীর্ঘ তিন দশক জাতীয় পার্টির সঙ্গে থাকার পর ২০১৩ সালের ২৮ নভেম্বর
কাজী জাফরকে দল থেকে বহিষ্কার করেন এইচ এম এরশাদ।
এরপর দলের একাংশকে নিয়ে জাতীয়
পার্টি নামেই নতুন দল গঠন করে গতবছর ২৫
জানুয়ারি বিএনপি নেতৃত্বাধীন
জোটে যোগ দেন কাজী জাফর।