রবিবার, ৩০ আগস্ট ২০১৫
বিশেষ প্রতিবেদক, সিটিজিবার্তা ২৪ ডটকম
ঢাকা ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বই প্রকাশ করবেন দি ইন্সটিটিউট ওরিয়েন্টাল স্টাডিজ রাশিয়ান একাডেমি অফ সায়েন্স এর প্রেসিডেন্ট প্রফেসর ড. ভিটালি নাওমকিন।
রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করে তার এই আগ্রহের কথা জানান ড. নাওমকিন। বইটি বাংলা, ইংরেজি, রাশিয়ান, আরবিসহ বিভিন্ন ভাষায় প্রকাশ হবে বলে জানান তিনি।
শোকের মাস আগস্টে বঙ্গবন্ধু এবং তার পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। স্মরণ করেন বঙ্গবন্ধুর ৭৪ সালের রাশিয়া সফর এবং তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা।
এ সময় মুক্তিযুদ্ধের সময় রাশিয়ার সমর্থন এবং যুদ্ধ পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে রাশিয়ার সহায়তার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন বঙ্গবন্ধুর প্রদর্শিত পথেই আগামী দিনের বাংলাদেশ নির্মাণে কাজ করছে তার সরকার।
Ctgbarta24.com 24 hours Online News Paper