শনিবার, ২৯ আগস্ট ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
চট্টগ্রাম ঃ বিশ্ব নবী হযরত আহমদ মুজতবা মোহাম্মদ মোস্তফা (দঃ)’র ১৪৪৫ তম সৌরবার্ষিকী আবির্ভাব দিবস পালনের লক্ষ্যে ২৯শে আগস্ট শনিবার যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘নবী দিবস’।
বিশ্ব শান্তি ও নৈতিক স্বচেতনতা সৃষ্টির লক্ষ্যেকে সামনে নিয়ে নবী দিবস উদযাপন পরিষদের আয়োজনে পালিত এ বৈশ্বিক দিবস উপলক্ষ্যে শনিবার সকাল ১০ টায় কালুরঘাট থেকে মাইজভান্ডারী সূফী ভাবধারা অনুযায়ী ছেম্আ মিছিল সহকারে এক বিশাল মোটর শোভাযাত্রা বের হয়। উক্ত মোটর শোভাযাত্রায় নেতৃত্বদান করেন- মাইজভান্ডারস্থ গাউছিয়া আমিন মঞ্জিলের সাজ্জাদানশীন শাহছুফি ছৈয়দ ওসমান কাদের মাইজভান্ডারী।
এতে চট্টগ্রামের বিভিন্ন দরবারের আওলাদেপাক ও সর্বস্থরের হাজারো আশেকে রাসুল (সঃ) স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন। মোটর শোভা যাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে নগরীর মুসলিম ইন্সটিটিউটে (মুসলিম হল) গিয়ে শেষ হয়।
বিকাল ৩টায় রাহে ভান্ডার দরবারের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা:) এর সভাপতিত্বে এক আজিমুশ্শান তকরীর মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নবী (স ঃ)’র আগমনী দিন ও এর গুরুত্ব সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা মউপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, পীরে ত্বরীকত আল্লামা সাইফুর রহমান নিজামী (রহমানিয়া দরবার শরীফ, আগ্রাবাদ), প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন।
এতে আরো অংশগ্রহন করেন মাওলানা ছৈয়দ আকতার কামাল শাহ আস্তানায়ে নজির ভান্ডার, ছৈয়দ আবুল হাশেম মাইজভান্ডারী (শাহ উজির আওলিয়া দরবার), মৌলানা ছৈয়দ আবুল কালাম (মধ্যম মাদার্শা শাহী দরবার শরীফ), শাহজাদা ছৈয়দ নিজাম উদ্দিন ছালেকী (রাজানগর দরবার শরীফ), হযরত দিদার আমিরী (মাঃ), কাজী মোঃ আকতার হোসাইন, (আসহাবিয়া দরবার, রাউজান), হাকিম মাওলানা ইকবাল ইউসুফ, ছৈয়দ গোলাম রসুল (রাহাতিয়া দরবার), প্রমুখ।
বাদে মাগরিব মাইজভান্ডারী রীতি অনুযায়ী ছামা মাহফিল অনুষ্ঠিত হয়। ছেমা শেষে বিশ্বমানবতার কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।
Ctgbarta24.com 24 hours Online News Paper
