ব্রেকিং নিউজ

মিয়ানমার থেকে ফিরলেন ১২৫ বাংলাদেশি

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫

জেলা প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪.কম

মিয়ানমার থেকে ফিরলেন ১২৫ বাংলাদেশি

কক্সবাজার ঃ মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসী প্রত্যাশীদের মধ্যে পঞ্চম দফায় আরও ১২৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি)।

তিন মাস মিয়ানমারে বন্দি থাকার পর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাদের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম হাইস্কুল মাঠে আনা হয়।

এরআগে বেলা ১২টায় ঘুমধুম সীমান্তের ওপারে মায়ানমারের তুম্বু টাউনের প্রশাসনিক ভবনে সে দেশের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে পতাকা বৈঠক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২০ সদস্যের একটি দল।

এদিকে, ফেরত আসাদের কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বাসযোগে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে আনা হবে। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে অপ্রাপ্তবয়স্কদের আদালতের মাধ্যমে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হবে এবং অন্যদের আইএমওর সহযোগিতায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য এর আগে ৮ ও ১৯ জুন, ২২ জুলাই ও ১০ আগস্ট ৪ দফায় শনাক্ত হওয়া ৫০১ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে।