ব্রেকিং নিউজ

চট্টগ্রামে ট্রাকের চাপায় নিহত ২, আহত ২

রবিবার, ৩০ আগস্ট ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

 accident_UNB_553a4d4e96882চট্টগ্রাম ঃ চট্টগ্রাম বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় বালি পরিবহনকারী একটি ট্রাকের চাপায় দু’জন নিহত হয়েছে। এঘটনায় গুরুতর অবস্থায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরো দু’জন।

শনিবার রাত পৌণে ৯টার দিকে এ দুঘর্টনা ঘটে।

নিহত দু’জন হলেন-আবু হানিফ রিয়াদ (৩০) ও মো.ইলিয়াছ (২৫)। রিয়াদ বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি বাঁশখালী উপজেলার নাপোড়া বাজারের রিজু আহমেদের ছেলে। মো.ইলিয়াছ বাঁশখালী উপজেলার নাপোড়া বাজারের লুলা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন সিটিজিবার্তা ২৪ কে জানান , ‘নতুন ব্রিজ এলাকা থেকে একটি বালি পরিবহনকারী ট্রাক নগরীতে প্রবেশ করছিল। ট্রাকটি স্ট্যান্ড করা একটি বিআরটিসির বাসে ধাক্কা দিলে বাসটি কয়েক গাড়ীসহ ফুটপাতে এসে আঘাত করে । এতে ঘটনাস্থলেই ইলিয়াছ নামে একজন মারাযান। আর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার আবু হানিফ রিয়াদকেও মৃত ঘোষণা করে।’

এর আগে সকাল ১১টা ৫০ মিনিটে একই স্থানে বাসের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হন।