শুক্রবার,২৮আগস্ট,২০১৫
নিজেস্ব প্রতিবেদক,সিটিজিবার্তা২৪.কম
ঢাকাঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২১ আগস্টে গ্রেনেড
হামলার দায়ীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের বিচারের মুখোমুখি করা হবে।
আজ (শুক্রবার) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জাতীয় শোক
দিবসের এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা
বলেন।
স্বরাষ্টমন্ত্রী বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট যারা এ ভয়াবহ হামলা করেছে সেসব খুনিদের শাস্তি
পেতেই হবে। তাই পলাতক খুনিদের দ্রুত ফিরিয়ে আনার সর্বাত্বক চেষ্টা করা
হচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান
গোলাপ। তিনি তার বক্তব্যে বলেন ’৭৫ সালের ১৫ আগস্ট
হত্যাকাণ্ডে পেছন থেকে জিয়ার হাত ছিল। বঙ্গবন্ধুর একজন
স্বঘোষিত খুনি বিবিসি বাংলার এক সাক্ষাতকারে বিষয়টি
স্বীকারও করেছেন।
সদ্য শেষ হওয়া বার কাউন্সিল নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে
বিজয়ী অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারের সভাপতিত্বে
আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ইসলামী
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর ইসলাম,বাংলাদেশ কর্ম কমিশনের
(পিএসসি) সদস্য অধ্যাপক এসএম আনোয়ারা বেগম, আয়োজক
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম আলো প্রমুখ।
Ctgbarta24.com 24 hours Online News Paper
