ব্রেকিং নিউজ

বিটিআরসির নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ

২৫ আগস্ট, মঙ্গলবার, ২০১৫

রাইহান, সিটিজিবার্তা২৪.কম

BTC

নিজস্ব প্রতিবেদক ঃ অবসর উত্তর ‍ছুটি ভোগরত সিনিয়র সচিব ইকবাল মাহমুদকে তিন বছর মেয়াদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ (নিয়ন্ত্রণ) আইন, ২০০১ এর ৯ (১) ধারা অনুযায়ী অবসর উত্তর ছুটি ভোগরত সরকারের সিনিয়র সচিব ইকবাল মাহমুদকে তার অভোগকৃত অবসর ছুটি বাতিলের শর্তে আগামী ২৩ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক একই আইনের ৭(১) ধারা অনুযায়ী তাকে বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর এক প্রজ্ঞাপনে অবসর উত্তর ছুটি ভোগরত ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হককে ছুটি বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে বিটিআরসির কমিশনার পদে ‍চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।